শ্রীমঙ্গল ব্যাচেলর পয়েন্ট কেবল পুরুষ পর্যটক ও বন্ধুদের গ্রুপের জন্য। এখানে কাপল বা পারিবারিক থাকার কোনো ব্যবস্থা নেই।
হোটেল প্যারাগনের আগে, ছায়াবীথি কটেজের বিপরীত গলি ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্পের কাছে। চারপাশেই চা বাগান।
প্রতিটি রুম ও কমন স্পেসে সার্বক্ষণিক ফ্রি ওয়াইফাই সুবিধা।
সন্ধ্যায় গরম রোস্টেড চিকেন, পরোটা, সস ও কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে।
৩ জনের ছোট রুম থেকে শুরু করে ১২ জনের বড় গ্রুপের কম্বাইন্ড রুম সেটআপ রয়েছে।
শ্রীমঙ্গলের শীতল সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় গরম গরম লাইভ বারবিকিউ, সিলেটি হাঁসের মাংস ও সকালের খাঁটি নাস্তা, পরিবেশিত সরাসরি আপনার রুমে বা রুফটপে।
সবার সুবিধার্থে আমাদের আবাসন নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
শ্রীমঙ্গল ব্যাচেলর পয়েন্ট কেবল পুরুষ পর্যটক ও ছেলেদের ব্যাচেলর গ্রুপের জন্য। এখানে কাপল বা পারিবারিক কোনো ব্যবস্থা নেই।
রুম বা ওয়াশরুমের ভেতরে ধূমপান করা যাবে না। প্রয়োজনে বারান্দা বা খোলা জায়গা ব্যবহার করুন।
রাত ১১:৩০ এর পর কোনো প্রকার উচ্চশব্দে গান-বাজনা করা যাবে না, ভলিউম কমিয়ে রাখতে হবে।
আমাদের এখানে বোতলজাত মিনারেল পানি সরবরাহ করা হয় না, অতিথিদের নিজ দায়িত্বে খাবার পানির ব্যবস্থা করতে হবে।
কোনো প্রকার মাদকদ্রব্য বহন বা গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। ধরা পড়লে তাৎক্ষণিক রুম বাতিল ও ব্যবস্থা নেওয়া হবে।
চেক-ইন: দুপুর ১২:৩০ | চেক-আউট: সকাল ১১:০০ (সার্বক্ষণিক রিসিপশন নেই, সময়মতো আসুন)
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অটো বা সিএনজি নিয়ে রাধানগর আসবেন। লোকাল ৬০-১০০ টাকা, রিজার্ভ ১০০-১৫০ টাকা। ড্রাইভারকে বলবেন: "হোটেল প্যারাগনের একটু আগে নামব, ছায়াবীথি কটেজের বিপরীত গলি" অথবা "রাধানগর ট্যুরিস্ট পুলিশ ক্যাম্পের কাছে"।
আমাদের এখানে থেকে যাওয়া ব্যাচেলর বন্ধুদের মতামত ও অভিজ্ঞতা।